তারেক রহমান বাংলাদেশের জন্য একটা চর্মরোগ : পূর্ণিমা রানী শীল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমান বাংলাদেশের জন্য একটা চর্মরোগ : পূর্ণিমা রানী শীল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপস্থিত হয়েছেন পূর্ণিমা রানী শীল। সমাবেশ মঞ্চে ২২ বছর আগে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষাপট ও আক্ষেপ তুলে ধরেন তিনি বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের জন্য একটা চর্মরোগ।’

শুক্রবার (২৮ জুলাই) বিকেল পাঁচটায় আওয়ামী লীগের তিন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

সেই প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগের সমাবেশ মঞ্চে পূর্ণিমা রানী শীল বলেন, ‘তারেক রহমান আজ কোথায়? কেমন করে বলেন, মানবতার কথা? আপনার কি লজ্জা হয় না?’

তারেক রহমান হাওয়া ভবনে নারীদের নিয়ে আনন্দ ফুর্তিতে মত্ত থাকতেন বলে মন্তব্য করেন পূর্ণিমা রানী। পূর্ণিমা বলেন, ‘আমি ঘরে ঘরে পূর্ণিমা দেখতে চাই না।’

পূর্ণিমা রানী শীল ২০০১ সালের ৮ অক্টোবর গণধর্ষণের শিকার হয়েছিলেন। সেদিন দিবাগত রাতে উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামে ধর্ষণের শিকার হয়েছিলেন ১৪ বছর বয়সী কিশোরী পূর্ণিমা।

২০০১ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সমর্থক এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সহিংসতার সময় এ ঘটনা ঘটেছিল। এ ঘটনায় মামলা হয় এবং বিচার সম্পন্ন হয়েছে। মামলার রায়ে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা হয়৷

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ