তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৭, মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৯, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৯, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া বৈঠক রাত ৯টা ২০ মিনিটে শেষ হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এছাড়া দিনাজপুর জেলা ও উপজেলার বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। রংপুর বিভাগের উপজেলা পর্যায়ের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ