তারেক রহমানের ৩১ দফা নিয়ে কৃষকদেরদরবারে বিএনপি নেতা রাজীব - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের ৩১ দফা নিয়ে কৃষকদেরদরবারে বিএনপি নেতা রাজীব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের অংশগ্রহণে ব্যতিক্রমী কর্মশালা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজিব।
সোমবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নুনেরটেকের কৃষকরা অংশগ্রহণ করেন। এতে কৃষি ও কৃষকের উন্নয়নে তারেক রহমানের ঘোষিত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং কৃষি খাতের উন্নয়নে দলীয় পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহŸায়ক সেলিম হোসেন দিপুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বি এম ডালিম, বিএনপি নেতা মাসুম রানা, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক রোবেল হোসাইন, সোনারগাঁ পৌরসভা শ্রমিক দলের আহŸায়ক আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহŸায়ক সদস্য জামাল হোসেন, সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, বারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান, সহসভাপতি ফজুল, জেলা কৃষকদলের আহŸায়ক কমিটির সদস্য সুমন মোল্লা, রোকন মিয়া, বারদী ইউনিয়ন কৃষকদলের সভাপতি তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহŸায়ক বাচ্চু মিয়া, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সোলমান, বারদী ইউনিয়ন কৃষকদল নেতা বিল্লাল হোসেন, আক্তার, ইউসুফ, আলমগীর, সোলেমান, সালাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ