তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমি ফল উৎসব - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমি ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ

 

তিতুমীর কলেজ প্রতিনিধি
ছবি:প্রতিনিধি

দেশের রঙিন ও মিষ্টি ফলের স্বাদ-ঘ্রাণ সবাইকে মুগ্ধ করে। মৌসুমি এসব ফলের পুষ্টিগুণ ও সচেতনতা বাড়াতে প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও ফল উৎসবের আয়োজন করে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।

বৃহস্পতিবার (১০ জুলাই) সাংবাদিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের ফল উৎসবের প্রতিপাদ্য ছিল— “ফল খান দেশি, বল পান বেশি”।

উৎসবে ছিল আম, কাঁঠাল, আনারস, আমড়া, পেয়ারা, ড্রাগন, পেঁপে সহ গ্রীষ্ম ও বর্ষা মৌসুমের বিভিন্ন প্রজাতির ফলের সমাহার ।

সংগঠনের সাবেক সভাপতি শামীম হোসেন শিশির এবং সাবেক প্রচার সম্পাদক এইচ. এম. ইমরান হোসেনের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ৷ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এম. এম. আতিকুজ্জামান।

উৎসবে প্রধান অতিথি ড. ছদরুদ্দীন আহমদ ফল খাওয়ার গুরুত্ব ও উপকারিতা তুলে ধরার পাশাপাশি এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।

উৎসবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আউয়াল খান, সতিকসাসের বর্তমান সাধারণ সম্পাদক মামুন হাসান, সাবেক সভাপতি তাওসিফ মাইমুন, দপ্তর সম্পাদক আমান উল্লাহ আলভী, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা তাকিয়াসহ সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষী সদস্যবৃন্দ৷

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ