তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায় - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

 

আত্মসমর্পণের পর তিন মামলায় জামিন পেলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। 

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে আত্মসমর্পণের পর শাহবাগ থানায় তার বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলায় জামিন আবেদন করলে সোমবার (২০ ফেব্রুয়ারি) তার জামিন মঞ্জুর করেন। 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলাই ছিল রাজনৈতিক। নির্ধারিত তারিখে একবার উপস্থিত হতে না পারায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আজ সেই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জর করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ