তিশা-মৌসুমী-বাপ্পারাজসহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিশা-মৌসুমী-বাপ্পারাজসহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
সময়মতো কর পরিশোধ না করায় মৌসুমী বাপ্পারাজ নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইমরোজ তিশা, শবনম পারভীন, আহমেদ শরীফসহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত ১৫ জুন ব্যাংক হিসাব জব্দের তথ্যটি নিশ্চিত করে প্রজ্ঞাপন প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

খোঁজ নিয়ে জানা যায়, সময়মতো কর পরিশোধ না করায় এই তারকাদের ব্যাংক হিসাব জব্দ করেছে কর অঞ্চল-১২। এখন কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবের সব ঝামেলা মিটে যাবে।

বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমী। বাকিরা দেশে থাকলেও এই বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া ও সাবিলা নূরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ