তুরস্কে ফের শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে আবার ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬৮০ জন মানুষ।
সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়। খবর বিবিসির
জনতার আওয়াজ/আ আ