থার্টি ফার্স্ট উপলক্ষ্যে আতশবাজি, পটকা, ফানুসে ডিএমপি’র নিষেধাজ্ঞা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

থার্টি ফার্স্ট উপলক্ষ্যে আতশবাজি, পটকা, ফানুসে ডিএমপি’র নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ

 

থার্টি ফার্স্ট নাইটে কোনো আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না। এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা মহানগরীতে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আজ (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর সব বার বন্ধ রাখতে হবে। খোলা রাখা যাবে না। এছাড়া, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক পোশাকে ও সাদা পোশাকে রাজধানীজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডও থাকবে।’

ডিএমপি প্রধান বলেন, ‘হাতিরঝিল এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ