দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৬, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৬, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করতেন, এখন ‘জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করছেন। গোটা দেশ এভাবেই চলছে। শুধু ‘জয় বাংলা’র পরিবর্তে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ হয়েছে। শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।

বিএনপি সরকার গঠনের পর সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় এক নারীকে ধর্ষণ করা হয়েছে। সারা দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

এতকিছুর পরও সুশীল সমাজ ও নারী অধিকার কর্মীরা চুপ রয়েছে অভিযোগ করে তিনি বলেন, সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না। মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সবসময় সরব থাকবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ