দলীয় সিদ্ধান্ত অমান্য করায় মির্জাগঞ্জের বিএনপি নেতা বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় মির্জাগঞ্জের বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ

 

পটুয়াখালী সংবাদদাতা

মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আগামী ২৫ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের প্রহসনের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনাকে রবিবার (২১ মে) কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও আপনি কারণ দর্শানো নোটিশের জবাব দেননি যা গুরুতর অসদাচরণ।

সেখানে বলা হয়, নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার না করে গত ১৫ বছর ধরে চলমান গণতান্ত্রিক আন্দোলনে অত্যাচারি শাসকগোষ্ঠীর দ্বারা যারা গুম-খুন ও পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাঙ্খার প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনাকে এহেন অবজ্ঞা ও ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে আপনাকে আজীবনের জন্য বহিস্কার করা হলো।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন (আনারস প্রতীক) বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের আন্দোলনের সম্পৃক্ত করতেই আমি নির্বাচন করছি। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের কাছে হেরে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ