দাবি মেনে নেওয়ার শর্তে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দাবি মেনে নেওয়ার শর্তে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

 

দাবি পূরণের আশ্বাস পেয়ে এক ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়েছেন নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় আন্দোলনে নামা শিক্ষার্থীরা। পুলিশের আশ্বাসে সোমবার (২৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তারা সড়ক ছাড়লে বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কাওলা ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা চার দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- ভিক্টর বাসের রুট পারমিট বাতিল করা, নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, বাসচালক ও হেলপারের গ্রেফতারের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ দেওয়া, এবং কাওলা এলাকায় একটি বাস স্টপেজ করা।

তবে শিক্ষার্থীদের অবরোধের কারণে খিলক্ষেত থেকে বিমানবন্দর ও উত্তরাগামী সড়কে যানচলাচল বন্ধ ছিল। এতে মহাখালী, বাড্ডা ও গুলশান এলাকায় সৃষ্টি হয়েছিল যানজট।

গতকাল দুপুরে কুড়িল বিশ্বরোডে যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর পরিবহনের বাসের চাপায় নিহত হন নাদিয়া। তিনি নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে তিনি সেখানে ভর্তি হয়েছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ