দুই কংগ্রেসম্যানকে বিএনপি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই কংগ্রেসম্যানকে বিএনপি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বাংলাদেশ সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানকে জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতাদের সঙ্গে মার্কিন কংগ্রেসের দুই সদস্যের চা চক্রে এ কথা জানায় বিএনপি।

রোববার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে এ চা চক্র শেষে দলটির প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানান।

এ্যানী বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা জানতে চাইলে আমরা বলেছি, একদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই নির্বাচন নিরপেক্ষ করতে কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে। গত নির্বাচনেগুলো একদলীয়ভাবে হয়েছে, সুষ্ঠু হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ