দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা বিএনপির প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০০, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা বিএনপির প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ

 

ফরিদপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিগত ১৭ বছরে শিক্ষা খাতে যে দুর্নীতি হয়েছে, তার বিচারের পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা দেশকে গড়ে তোলা বিএনপির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর দুই আসনের প্রার্থী শামা ওবায়েদ।

শামা ওবায়েদ বলেন, ‘কোনো জাতি যদি নিজের পায়ে দাঁড়াতে চায়, তাহলে সবার আগে তাদের সুশিক্ষিত হতে হবে। প্রত্যেক নাগরিকের শিক্ষা লাভের অধিকার রয়েছে। বিশেষ করে নারীদের শিক্ষা অর্জনকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নগরকান্দা উপজেলার পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে প্রত্যেক প্রতিষ্ঠানেই দ্বায়িত্বশীলতা আনতে হবে।’

নগরকান্দা উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে নগরকান্দা ও সালথা উপজেলাসহ আলগী ও হামিরদী ইউনিয়নের চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত মোট ৫২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শামা ওবায়েদ। অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ