দেশ পরিচালিত হচ্ছে তথাকথিত নির্বাচনের মাধ্যমে: আ স ম রব - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ পরিচালিত হচ্ছে তথাকথিত নির্বাচনের মাধ্যমে: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ১২:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ১২:৪৬ পূর্বাহ্ণ

 

স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সম্মতিই হচ্ছে সরকারের ক্ষমতার একমাত্র বৈধ উৎস। কিন্তু গত দুটো জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকারের ওপর হস্তক্ষেপ করে, নির্বাচন থেকে জনগণকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ফলে দেশ পরিচালিত হচ্ছে তথাকথিত নির্বাচনের মাধ্যমে, জনগণের অভিপ্রায়বিহীন, সমর্থনবিহীন ও সম্মতিবিহীন কর্তৃত্ববাদী সরকার দ্বারা।

শহিদ বুদ্ধিজীবী দিবস ও ঐতিহাসিক ১৬ ডিসেম্বর উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের কর্তৃত্বকে অস্বীকার করে ক্ষমতা ধরে রাখার অপরাজনীতি মুক্তিযুদ্ধের রাষ্ট্রে আর চলতে দেওয়া যায় না। গণতন্ত্রের মুখোশ পরিহিত এবং সংবিধান লঙ্ঘনকারী বর্তমান সরকারকে বিদায় করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ ঘটিয়ে কাঙ্ক্ষিত রাষ্ট্রের বিনির্মাণ করতে হবে। এ লক্ষ্যেই সরকারের অপসারণসহ সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীন নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের অনিবার্যতায় ১০ দফা উত্থাপন করা হয়েছে।

আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রক্তের বিনিময়ে উপনিবেশিক শাসন উচ্ছেদ করে নতুন রাষ্ট্র বাংলাদেশ এর অভ্যুদয় ঘটে পুরনো কোনো নিপীড়নমূলক শাসনব্যবস্থা প্রতিস্থাপনের জন্য নয়। বিদ্যমান সংবিধানে সামগ্রিকভাবেই স্বৈরাচার ও অপশাসনের সকল উপাদান সম্পৃক্ত রয়েছে। সুতরাং এ সংবিধান বা শাসন ব্যবস্থা অক্ষত রেখে দেশ শাসনে জনগণের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ও রাজনৈতিক মডেল প্রবর্তন করা সম্ভব নয়।

জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি একেএম মিজানুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি কেএম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আনছার উদ্দিন, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএ ইউসুফ, মোশারেফ হোসেন মন্টু, মো. মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সি, কামাল উদ্দিন মজুমদার সাজু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, অ্যাডভোকেট খলিলুর রহমান, তৌফিক উজ জামান পীরাচা, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম, আবদুল মোত্তালেব মাস্টার, এমএ আউয়াল, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ এহসান উল্লা, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ