দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশবাসীকে পরিবেশ নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। তাই আগামীতে আমরা এই প্রতিজ্ঞা করব বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের পরিবেশ রক্ষা করব। প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমরা বসবাস করব।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরখানের শাহ কবির মাজার রোডে দলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে এ সব কথা বলেন তিনি।

মঈন খান ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাদের সাথে নিয়ে একটি নিমগাছের চারা রোপণের মধ্য দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

আব্দুল মঈন খান বলেন, গাছ লাগান, দেশ বাঁচান। এরই অংশ হিসেবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন, পরিবেশগত দিক সম্বন্ধে আমাদের আগামীতে সচেতন হতে হবে। শুধু গাছ লাগানো নয়, আজকে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে। যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে ধ্বংস না করি, স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, সুন্দরবনে আওয়ামী সরকারের সময় একটি কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সে বিদ্যুৎ প্রকল্প চলে কি চলে না, সেটা আপনারা বলবেন। আমি বলব, সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য সেটা ধ্বংস হয়ে গেছে। কাজেই আজকে আমাদের সচেতন হতে হবে। প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। এর ভূরি ভূরি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ