দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৫৩৫, মৃত্যু ১ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৫৩৫, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৫:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৫:০১ অপরাহ্ণ

 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬৯ জনে দাঁড়িয়েছে। এসময়ে আরও ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৬ হাজার ২১২ জনে।

রবিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৭২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ