দেশে ভয়ংকর নৈরাজ্যকর পরিস্থিতি চলছে: মির্জা ফখরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ভয়ংকর নৈরাজ্যকর পরিস্থিতি চলছে: মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৭, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৭, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

রাষ্ট্রীয় অর্থ লোপাটে দেশে এখন ভয়ংকর এক নৈরাজ্যকর পরিস্থিতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সব অস্ত্র এখন বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। হত্যা, গুম থেকে শুরু করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মতো কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করছে আওয়ামী সরকার।

তিনি বলেন, নিজেদের ক্ষমতাকে কণ্টকমুক্ত করার জন্য বিরোধী দলের অস্তিত্বকে দেশ থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে সব শক্তি নিয়োগ করেছে তারা। বিএনপির নেতাকর্মীদের নির্বিঘ্নে চলাচল করার অধিকারও তারা কেড়ে নিয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা সরকারের ধারাবাহিক অমানবিক নিপীড়ন-নির্যাতনেরই বহিঃপ্রকাশ।

ফখরুল বলেন, সরকার ব্যর্থতার এক বিশাল স্তূপের ওপর বসে আছে। রাষ্ট্রীয় অর্থ লোপাটে দেশে এখন চলছে ভয়ংকর এক নৈরাজ্যকর পরিস্থিতি। দেশে জ্বালানি এখন চরম সংকটাপন্ন। ডলারের নজিরবিহীন দাম বৃদ্ধিতে দেশের ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়েছে। তেলভিত্তিক বিদুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। অসহনীয় লোডশেডিংয়ের কারণে শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষ সীমাহীন কষ্টে রয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই বিএনপির নেতাকর্মীদের সরকার অসত্য ও বানোয়াট মামলা দিয়ে কারান্তরীণ করছে।

এসময় তিনি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ দলেল নেতাদের নামে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ