দ্রব্যমূল্য উর্ধগতির কারণে দেশের মানুষ ভালো নেই: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্য উর্ধগতির কারণে দেশের মানুষ ভালো নেই: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্রব্যমূল্য উর্ধগতির কারণে দেশের মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম)। তিনি বলেছেন, ‘দ্রব্যমূল্য উর্ধগতির কারণে ভালো নেই দেশের মানুষ। মধ্য ও নিম্নবিত্ত পরিবারে হাহাকার উঠেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। দেখার যেন কেউ নেই।’

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এসব কথা বলেন।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘কিছু দিন আগে কাঁচা মরিচের দাম এক হাজার টাকা হয়ে গিয়েছিল, পেঁয়াজের দাম সাড়ে তিনশো টাকা পর্যন্ত হয়েছিলো। বর্তমানেও পেঁয়াজের কেজি প্রায় একশ টাকা। ডিমের ডজন দেড়শ থেকে দু’শো পর্যন্ত ওঠা-নামা করছে। মাছ, মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ।’

তিনি বলেন, যে কোন সবজির কেজি প্রায় একশ টাকা। বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। মানুষের আয় বাড়েনি মোটেও কিন্তু প্রতিদিনই খরচ বাড়ছে। সংসার চালাতে হিমশিম অবস্থা। শিশুদের জন্য দুধ ও জীবন রক্ষাকারী ঔষধ কিনতে পারে না সাধারণ মানুষ।

জিএম কাদের বলেন, ডেঙ্গু জ্বরের স্যালাইনসহ অনেক জীবন রক্ষাকারী ঔষুধ চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। কষ্টের কথা দেশের মানুষ মুখ খুলে বলতেও পারে না।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, সরকার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের ভাঙতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ বুঝতে চায় সরকার কেন সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা মনে করছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোন পরিকল্পনা নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ