নতুন করে আরও পাঁচ দিনের কর্মসূচি দিল আওয়ামী লীগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন করে আরও পাঁচ দিনের কর্মসূচি দিল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

টানা কর্মসূচি পালন করা আওয়ামী লীগ নতুন করে আরও পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে একটি রাজনৈতিক ও চারটি সরকারের উন্নয়ন সংক্রান্ত।

রবিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কর্মসূচির কথা তুলে ধরেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দুই মহানগর, সহযোগী সংগঠনের যৌথসভায় এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ।

সরকারের উন্নয়ন কর্মসূচির মধ্যে ৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১০ অক্টোবর পদ্মা সেতুর রেল সেতুর উদ্বোধন করবেন সরকারপ্রধান। এছাড়া ২৩ অক্টোবর মেট্রোরেল, ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ