নবনিযুক্ত ৮ ডিসির নিয়োগ বাতিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
নবনিযুক্ত ৫৯ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন বলেন, নতুন নিয়োগ দেওয়া ডিসির মধ্যে ৫১ জন আপাতত দায়িত্ব পালন করবেন। বাকিরা যেখানে ছিলেন, সেখানেই দায়িত্ব পালন করবেন। এছাড়া চারজন জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া অনেক কঠিন।
যেসব ডিসিদের নিয়োগ বাতিল হয়েছে তারা হলো- লক্ষ্মীপুরে সুফিয়া আক্তার রুমী, জয়পুরহাটে মো. সাইদুজ্জামান, কুষ্টিয়ায় ফারহানা ইসলাম, রাজশাহীতে মাহবুবুর রহমান, শরীয়তপুরে আবদুল আজিজ, সিরাজগঞ্জে মোহাম্মদ মনির হোসেন হাওলাদার, রাজবাড়ীতে মনোয়ারা বেগম এবং দিনাজপুরে মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।
উল্লেখ্য, গত সোমবার এক প্রজ্ঞাপনে ২৫ জেলা এবং গতকাল মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে ৩৪টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। কিন্তু পদায়নকৃত এসব কর্মকর্তার অনেকের বিরুদ্ধেই বিগত সরকারের সময়ের সুবিধাভোগী এবং আওয়ামী লীগ পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে বঞ্চিত কর্মকর্তারা ব্যাপক বিক্ষোভ করেন।
জনতার আওয়াজ/আ আ