নবীনগরে বিএনপি যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করব: নাজমুল করিম - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবীনগরে বিএনপি যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করব: নাজমুল করিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজমুল করিমের নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকালে বড়িকান্দি ইউনিয়নে লিফলেট বিতরণ শেষে গনি শাহ মাজার প্রাঙ্গণে কর্মী সমাবেশ হয়।

বড়িকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাজমুল হক শেকিলের সভাপতিত্বে এবং কাবিল কুদ্দুসের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাজমুল করিম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী নয়ন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি বায়োজিদ আলম বাবু, রুসুল্লাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোছেন মিয়া, শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি সফিকুল ইসলাম সফিকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নাজমুল করিম বলেন, আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের মুক্তির সনদ ৩১ দফা দাবি তুলে ধরছি। আমি ধানের শীষের একজন মনোনয়ন প্রত্যাশী হলেও দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষ হয়ে কাজ করব। জননেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পিআর কিংবা নানা উসিলায় যাতে নির্বাচন বন্ধ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ