নয়া পল্টনে বেলা ৩টার শুরু হবে তারুণ্যের সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়া পল্টনে বেলা ৩টার শুরু হবে তারুণ্যের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ আজ। সমাবেশে উপলক্ষে নয়া পল্টনে তারুণ্য জোয়ার শুরু হয়েছে, খণ্ড খণ্ড মিছিলের স্রোত ঢুকছে সমাবেশ স্থলে।

আজ বুধবার বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই নয়া পল্টন ও আশপাশের এলাকায় পূর্ণ হয়ে গেছে।

জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যেগে এই সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

সমাবেশে তরুণ সমাজের প্রতি বিশেষ বার্তা নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে তরুণদের কাছে টানতে মে মাস-জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দু’দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করে তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ