নরসিংদীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ

 

দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী লীগের নৃশংস হামলার প্রতিবাদে নরসিংদীতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী,যুগ্ম আহবায়ক ভিপি জলিল, আকবর হোসেন, দ্বীন মোহাম্মদ দিপু, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক সদস্য ইলিয়াস আলী ভূঁইয়া, সুমন চৌধুরী, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এই সরকার তার ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা জনগণের রাজনীতি করি আমার সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ