না ফেরার দেশে পাড়ি জমালেন শিক্ষার্থী রিয়াজ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না ফেরার দেশে পাড়ি জমালেন শিক্ষার্থী রিয়াজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর ঝিগাতলায় গুলিবিদ্ধ মো. রিয়াজ (২৩) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বরিশালের মূলাদি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন রিয়াজ।

শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

নিহতের ভাই হাসান রাসেল জানান, আমার ভাই ঝিগাতলা এলাকায় বোনের বাসায় থাকত। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে আজ আমার ভাই মারা যায়।

রিয়াজের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা থানার মোল্লারহাট গ্রামে। বাবার নাম মাহমুদুল্লাহ। চার ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ