না’গঞ্জে ছাত্র-জনতা হত্যা মামলায় সন্ত্রাসী তেল রাসেল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা হত্যার আসামী সন্ত্রাসী রাসেদুল ইসলাম ওরফে তেল রাসেল গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে দেওভোগ বাসা থেকে আটক হয় রাসেল। সে সিদ্ধিরগঞ্জ থানায় মনিরুল ইসলাম হত্যার মামলা ২৩নং আসামি। তার গ্রেপ্তার নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রাসেলকে সদর থানার দুই মামলায় ও সিদ্ধিরগঞ্জ থানার এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসি জানিয়েছে, সন্ত্রাসী রাসেলের বিরুদ্ধে ওসমান বাহিনীর ছত্রছায়া ও দেওভোগে আরাফাত-সাগরের ডান হাত পরিচিত। ওসমানদের ওপর ভর করে দেওভোগে জমি দখলের অভিযোগ উঠে তিন ভাই তেল রাসেল, জুট সন্ত্রাসী রাজীব ও শান্ত বিরুদ্ধে। বসত ঘর ওপর হামলা চালিয়ে মিনিটে মধ্যে জমি দখল করায় তাদের বিরুদ্ধে মামলা আসামি হয়েছে তারা। ওই মামলায় রাসেলের ছোট ভাই ২৯ আগষ্ট রাতে জুট সন্ত্রাসী রাজীবকে বাসা থেকে গ্রেপ্তার করে কারাভোগ করেন।্
১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা ওপর ওসমানদের গুলিবর্ষণে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা তেল রাসেল ও তার ছোট ভাই জুট সন্ত্রাসী রাজীব। ওই দিন বিকালে আলী আহাম্মদ চুনকা পাঠাগার সামনে শামীম ওসমান, অয়ন ওসমান, আহম্মেদ কাউসার ও শাহ নিজামের নেতৃত্বে ছাত্র-জনতা আন্দোলনে হামলা করা হয়। দেওভোগ থেকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত ও বহিস্কৃত নেতা সাব্বির আহম্মেদ সাগরের আস্থাভাজন হিসেবে হিসেবে তেল রাসেল ও রাজীবের নেত্বত্বে একটি দল ওসমানদের বহরে যোগ দেয়।
ইতোমধ্যে একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, দেওভোগ মোড় থেকে দৌড়ে রাজীবের নেতৃত্বে ২০/২৫ জনের যুবক ছাত্র-জনতাকে ধাওয়া দেয়। একটু পওে সাবেক এমপি শামীম ওসমান ও তার চেলে অয়ন ওসমান নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মী গুলি বর্ষণ করতে থাকে, পিছনে রাসেলকে দেখা যায়।
জনতার আওয়াজ/আ আ