না’গঞ্জে জাপা নেতা পিজা শামীম বাহিনীর জমি দখলের চেষ্টা গুলিবিদ্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে জাপা নেতা পিজা শামীম বাহিনীর জমি দখলের চেষ্টা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জাপা নেতা পিজা শামীম বাহিনীর জমি দখল নেয়কে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। ওই সময়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়াতে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। জ্বালিয়ে দেওয়া হয়েছে দুটি মটরসাইকেল। ভাঙচুর করা হয়েছে আরো কয়েকটি গাড়ি। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সাড়ে ১২টায় বন্দরের নাসিম ওসমান সেতুপাশে ফরাজিকান্দা বাজারের পাশে ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ফরাজিকান্দা বাজার এলাকাতে একটি জমি দখলের জন্য নারায়ণগঞ্জ শহর থেকে জাপা নেতা পিজা শামীম বাহিনীর ক্যাডাররা ৩০/৩৫টি মটরসাইকেলে করে লোকজন হাজির হন। ওই সময়ে তারা পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে জমি মাপা শুরু করে শেষ করে।
এরপর ফরাজিকান্দা মসজিদের পাশে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের বাড়ির লোকজন জিজ্ঞাসা করতে আসলে শামীমের ক্যাডাররা গুলি ছুড়তে ছুড়তে গলির ভিতরে যায়। এ সময় রাইসুল হকের ছেলে মনিরুল হক পারভেজ পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে।
এ সময় এলাকাবাসী ধাওয়ায় পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়ায় নাসিম ওসমান সেতু অতিক্রম করা সময় রণক্ষেত্র পরিণত হয়। হোন্ডাবাহিনীর চার হোন্ডায় ভাঙচুর চালায় এলাকাবাসী। পরে দুইটি হোন্ডায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ