না'গঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদন্ড - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্বু প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি’র) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।
সোমবার (১০ জুন) দুপুরে আসামীদের উপস্থিতে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া এ রায় ঘোষণা করেন।
দÐপ্রাপ্তরা হলেন, বরগুনার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক ও রংপুরের কোতয়ালীর মাহিগঞ্জ এলাকার কাশেম আলীর ছেলে জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, ২০০৯ সালের ২৫ অক্টোবর রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকা থেকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দন্ডপ্রাপ্ত এই দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ। পরে রূপগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তাদের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত। এসময় আসামীরা আদালতে উপস্থিতি ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ