না’গঞ্জে সমাবেশে যাওয়ার পথে বিএনপির ২৯ নেতাকর্মী আটক করেছে ডিবি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে সমাবেশে যাওয়ার পথে বিএনপির ২৯ নেতাকর্মী আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় একটি বাসসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ২৯ জনের মধ্যে রয়েছেন ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান, সাবেক যুবদল নেতা সাজিদুল ইসলাম সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) কায়েস জানান, তাদের নাম পরিচয় ও কী কারণে কোথায় যাচ্ছিল এসব বিষয়ে জানা হচ্ছে। আটক বা গ্রেপ্তার কিনা এখনই বলা যাবে না।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, আপাতত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। ২৯ জনকে জিজ্ঞাসাবাদের পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে বিএনপির নেতাকর্মীদেও মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জেলা ডিবি পুলিশ জানায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ