না'গঞ্জের ফতুল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে ঝুলে রইল ট্রাক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে ঝুলে রইল ট্রাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর বাস টার্মিনাল এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি ট্রাক ভূইঘর আন্ডারপাস ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে ঝুলে পড়ে।

স্থানীয়রা জানান, ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ