নাজিরপুরে জমি দখলেরে বাধায় সাংবাদিকের স্ত্রী-কন্যা সহ আহত ৭
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে বাধা দেওয়ায় উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মো. আকরাম আলী ডাকুয়ার স্ত্রী ও কন্যা সহ তার পরিবারের ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। উপজেলার সদর ইউনয়িনের কুমারখালী গ্রাামে এ ঘটনা সংগঠিত হয়।
গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিক আকরাম আলী ডাকুয়া অভিযোগ করে জানান, ওই গ্রামে থাকা তার শ^শুরবাড়ীর জমি গত ১৪ মার্চ রাতে স্থানীয় সুলতান মোল্লার ছেলে ভুমি দস্যু মনির হোসেন মোল্লার নেতৃত্বে দখল করছিল। বিষয়টি উপজেলা ভুমি অফিস ও নাজিরপুর থানা পুলিশকে জানালে ভুমি অফিস লোকজন ও পুলিশ তাদেরকে জমি দখলে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভুমি দস্যু মনির ও তার লোকজন সাংবাদিকের স্ত্রী, কন্যা ও শ্যালক সহ ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। হামলায় গুরুতর আহত তার শ্যালক এম মাহাবুবুল আলম কুদ্দুস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।
তবে অভিযুক্ত মনির হোসেন মোল্লা বিষয়টি অস্বীকার করে বলেন প্রতিপক্ষরে লোকজন তাদের উপর হামলা করে আহত করেছে।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটানটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
জনতার আওয়াজ/আ আ