নাজিরপুরে প্রতিবন্ধী নারীর জমি দখল করে ভবন নির্মান করলেন সরকারী কর্মচারী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাজিরপুরে প্রতিবন্ধী নারীর জমি দখল করে ভবন নির্মান করলেন সরকারী কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে নাজনেয়ারা বেগম (৬০) নামের এক প্রতিবন্ধী নারীর জমি দখল করে পাকা ভবন তৈরীর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে এ ঘটনাটা ঘটে। ভুক্তভোগী ওই নারী ওই গ্রামের মৃত আব্দুর রহমানের কন্যা। আর জমি দখলে অভিযুক্ত নাসির হায়দার একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ সচীবালয়ের অস্থায়ী লিফট ম্যান হিসাবে চাকুরী করেন।
ভুক্তভোগী প্রতিবন্ধী নারী জানান, তিনি শারীরিক প্রতিবন্ধী ও স্বামী পরিত্যাক্তা হওয়ায় কারনে তার পিতা তার থাকার জন্য উপজেলার ২১ নম্বর বরইবুনিয়া মৌজার ৮৭ নম্বর এসএ খতিয়ানের ৬৩১ নম্বর দাগের ২৮ শতাংশ জমি তাকে লিখে দেন। কিন্তু তিনি তার ছেলে সহ ও তার ভাই আলী আকবর ঢাকা থাকার সূযোগে জমির পাশে পৃথক দাগের মালিক ওই নাসির হায়দার তা দখল করে সেখানে আধা পাকা ভবন তৈরী করেন।
প্রতিবন্ধী নারী একমাত্র ছেলে বেলাল জানান, চাকুরী করার কারনে আমি এবং আমার আম্মা ঢাকায় থাকি। জায়গা দখল করে ঘর নির্মানের খবর পেয়ে স্থানীয় চোয়াম্যানের আদালতে অভিযোগ দিলে চেয়ারম্যান আমাদের পক্ষে রায় দিলেও অভিযুক্ত নাসির হায়দার সেই রায়ে মেনে না নিতে গড়িমসি করেন। পরে আমরা জমি দখলের ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেই। জমি দখলের প্রতিবাদ করলে নাসির হায়দার আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকী দেন
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার দাস জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নাসির হায়দারের ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে তার কন্যা ফোন রিসিভ করেন। সাংবাদিক পরিচয়ে জমি দখল করে আধা পাকা ঘর নির্মানের বিষয়ে তার সাথে কথা বলতে চাইলে ফোন কেটে দেন । পরে একাধিকবার ফোন ও ক্ষুদে বার্তা দিলেও কোন উত্তর পাওয়া যায় নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ