নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যা মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি লালমনিরহাট থেকে গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যা মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি লালমনিরহাট থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, নিজস্বু প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রবিবার (১১ ফেব্রæয়ারি) রাতে লালমনিরহাট জেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ ও র‌্যাব-১৩ এর যৌথ দল। গ্রেপ্তারকৃত আশরাফুল আলম লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া সোমবার (১২ ফেব্রæয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি আরও জানান, ২০১৮ সালের ২৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানায় মো. মশিউর রহমান বাদী হয়ে আসামির বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করে। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকার রহমান টাওয়ারের চতুর্থ তলার ভাড়াটিয়া এবং গার্মেন্টস কর্মী লায়লা বেগমকে (৩০) আসামি মো. আশরাফুল আলম পূর্ব পরিকল্পিতভাবে একাধিকবার ধর্ষণ করে। পরে বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ভিকটিমের পরিবারের সদস্যরা নিহত লায়লার বালিশ চাপা অবস্থায় মরদেহ দেখতে পয়ে পুলিশকে জানায়। লায়লা শরিয়ত পুর জেলার গোসাইর হাট থানার দক্ষিণ ছয়গাও গ্রামের আলাউদ্দিন মাতুব্বরের মেয়ে এবং মামলার বাদী মো. মশিউরের বোন। সেই মামলায় ৮ ফেব্রæয়ারি জেলার বিজ্ঞ নারী ও শিশু ও নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক ফরহাদ হোসেন শেখ ওই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড প্রদান করে।
সিদ্ধিরগঞ্জ থনার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, র‌্যাব আজ সোমবার সকালে মৃত্যুদÐপ্রাপ্ত আশরাফুল আলমকে থানায় হস্তান্তর করেছে। দুপুরে তাকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ