নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৪:২০ অপরাহ্ণ

 

নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর শাহীনবাগে সুমনের বাসায় তিনি প্রবেশ করেন। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন।

বের হওয়ার পরে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। সুমনের পরিবার থেকেও কিছু বলা হয়নি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।

২০১৩ সালের ৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাজেদুল ইসলাম সুমন নিখোঁজ হন। পরিবারের দাবি, তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ