নিখোঁজের দুদিন পর মিলল দিনমজুরের মরদেহ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিখোঁজের দুদিন পর মিলল দিনমজুরের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের দুদিন পর বিল থেকে মিজানুর রহমান মহিন (৫০) নামে এক দিনজমুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কেশুরবাগ এলাকার কাজী বাড়ির পূর্ব পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিজানুর রহমান মহিন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তবে তাৎক্ষণিক পুলিশ তার পিতার নাম জানাতে পারেনি।

এসব তথ্য নিশ্চিত করেছের চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন থাকতে পারে। শরীর ফুলে যাওয়ায় সঠিকভাবে বুঝা যাচ্ছেনা। ময়না তদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন মহিন। বিষয়টি তার স্বজনেরা পুলিশকে অবহিত করে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার কেশুরাবগ এলাকার একটি বিলের মাঝখানে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে নিহতের শ্বশুর বাড়ির লোকজন তাকে শনাক্ত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, ভিকটিমের শশুর বাড়ি চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের জমাদ্দার বাড়ি। কিছুদিন পূর্বে ভিকটিম তার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী লিনা আক্তার(৩৫) নামে এক গৃহবধূর থেকে দেড় লক্ষ টাকা ধার নেয়। ওই টাকা এখনো পরিশোধ করা হয়নি। ভিকটিমের আত্বীয় স্বজনের ধারণা টাকা সংক্রান্ত বিষয় নিয়ে ভিকটিমকে মারধর করে বিলের মধ্যে লাশ ফেলে রাখতে পারে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতার চেষ্টা চালাচ্ছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ