নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে সরকার : জাগপা সভাপতি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে সরকার : জাগপা সভাপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ

 

বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকার জনগণের পকেট কাটছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক যৌথ প্রতিনিধি সভায় এ অভিযোগ করেন তিনি।

ক্ষমতাসীনদের সমালোচনা করে খন্দকার লুৎফর রহমান বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা না করে যখন-তখন গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে এই সরকার। আওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য সরকার এই বিদ্যুতের দাম বাড়িয়েছে। বার বার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

তিনি বলেন, বর্তমানে দেশে গণতন্ত্রের নামে নির্বাচন আছে, কিন্তু জনগণের ভোট দেওয়ার অধিকার নেই। ব্যাংক আছে কিন্তু টাকা নেই। শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার নেই। মানুষের কথা বলার অধিকার নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। সংকট উত্তোরণে জনগণকে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান জাগপা সভাপতি।

খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং দলের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য আ স ম মেসবাহ উদ্দিন, খন্দকার আবেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, ঢাকা মহানগর জাগপার সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুব জাগপার সভাপতি আমির হোসনে আমু প্রমুখ।

সভায় চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ