নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা হবে : রহমত উল্লাহ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা হবে : রহমত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ

 

বিএনপির নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ ব‌লে‌ছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার মাধ্যমে সকলের ভোটাধিকার নিশ্চিত করা হবে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বরিশাল নগরীর হাসপাতাল রোড ল-কলেজ এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।

আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে এবং বিরোধী দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশে অংশগ্রহণ ও সফল করার লক্ষ্যে নগরীর বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করেছে কেন্দ্রীয় ও স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় লিফলেট বিতরণকালে আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ পথচারীদের বলেন, বর্তমান সরকারের পদত্যাগ করাসহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার মাধ্যমে সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য চাল, ডাল, তেল, চিনি, বিদ্যুৎ ও গ্যাসের দাম কমিয়ে আনার আন্দোলনে সকলকে সমাবেশে অংশগ্রহণ করে এই অবৈধ সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তারেক সোলাইমান, যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রুবেল, শামীম হোসেন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ। হাসপাতাল সড়ক, জেলখানা মোড়, কালিবাড়ি হয়ে সদররোড বিএনপি দলীয় কার্যালয় এলাকাসহ বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ