নির্দলীয় সরকারের একদফা দাবিতে রাজপথে থাকবে লেবার পার্টি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্দলীয় সরকারের একদফা দাবিতে রাজপথে থাকবে লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা দাবিতে রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। গণতন্ত্র হরণকারী, লুটেরা ক্ষমতাসীন সরকারের পদত্যাগ এখন জনগণের গণদাবি। জনগণ আওয়ামী জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট ও অর্থপাচার থেকে মুক্তি চায়। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের সাইরেন বেজে উঠেছে। তাই সকল দেশপ্রেমিক গণতন্ত্রকামী শক্তিকে বিএনপির নেতৃত্বে যুগপৎ ধারার আন্দোলন সংগ্রামে শামিল হওয়া সময়ের দাবি। লেবার পার্টি একদফা দাবি হচ্ছে- নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন। এ দাবি আদায়ে জনমত গঠন ও তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীরা অঙ্গিকারবদ্ধ।

তিনি বলেন, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সরকার সোনার বাংলাকে শ্মসানে পরিণত করেছে। জনগণের সরকার প্রতিষ্ঠা করে অর্থপাচার, ব্যাংকিং ও আর্থিক খাত, বিদ্যুৎ-জ্বালানি খাত ও শেয়ার বাজারসহ রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার ও শাস্তি প্রদান করা হবে। গুমের শিকার বিরোধী দলীয় নেতাকর্মীদের ফেরত, বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি দেয়া হবে। গ্রেফতার আলেম-ওলামাদের মুক্তি ও ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় ভাঙচুর এবং সম্পত্তি দখলের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।

বুধবার বিকেলে নয়াপল্টন কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সাংবাদিক সম্মেলনে একদফার আন্দোলনের কর্মসূচি ঘোষণাকালে সভাপতির বক্তব্যে একথা বলেন।

এ সময় বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুই, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মাওলানা আনোয়ার হোসেন, যুগ্ম-মহাসচিব হুমাউন কবির, আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ সম্পাদক মো: রাসেল সিকদার, ছাত্রবিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রুমান সিকদার, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচি : এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ জুলাই ঢাকা মহানগরীসহ সারা দেশে মহানগরী ও জেলা পর্যায়ে পদযাত্রা। ঢাকা মহানগরীতে গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং ১৯ জুলাই ঢাকা মহানগরীতে উত্তরার আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ