নির্বাচন নাও হতে পারে, সবার আগে জুলাই সনদ হতে হবে : তাহের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন নাও হতে পারে, সবার আগে জুলাই সনদ হতে হবে : তাহের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘জাতীয় নির্বাচন কোনো কারণে না-ও হতে পারে। কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে।’

বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল বলেছে-একটি আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার।

এনসিসি যে প্রস্তাব দিয়েছে, তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে।’

জামায়াতের এই নেতা বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোটই যথার্থ পদক্ষেপ।’ নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। বলেন, ‘জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।

তা না হলে আগামী নির্বাচনগুলোতেও এ চাপ বজায় থাকবে।’
তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবসহ সব বাহিনীর অবস্থান নিশ্চিত করা প্রয়োজন।’ এবার এসব বাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, বরং স্থায়ীভাবে মাঠে রাখার দাবি জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ