নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ভারতীয় মুখপাত্র - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ভারতীয় মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩ ১:২৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে, ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল জাতি হিসেবে ঢাকার ভিশনকে সমর্থন করে যাবে নয়াদিল্লি।

বাংলাদেশে বিরোধী দলীয় অনেক নেতাদের গ্রেপ্তার করার মাধ্যমে তাদের উপর ‘ক্র‍্যাকডাউন’ চালানোর অভিযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি উক্ত মন্তব্য করে বলেছেন, ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে এবং বাংলাদেশের জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই (বৃহস্পতিবার) এ খবর দিয়ে বলেছে- সংবাদ সম্মেলনে বাগচি বলেন, তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। দেশটির জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ