নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে সরকার: রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এটি গোটা জাতিকে প্রবঞ্চিত করা। এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এ নির্বাচন বর্জন করতে হবে। তিনি সকল পর্যায়ের নেতাকর্মীসহ জনগণকে এ অবৈধ নির্বাচন রুখে দেওয়ার আহবান জানান।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে গুলশান-২ ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ শেষে এ আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী জাকিয়া আক্তার, পান্না ইয়াসমিন, আয়েশা আক্তার মিলি, হাসিনা আক্তার, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল আসাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে। তারা আবারও মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার আরেকটি সাজানো নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে। কিন্তু এবার আর প্রতারণার নির্বাচন করে পার পাওয়া যাবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ