নির্বাচনের নামে ভানুমতির খেলা বন্ধ করুন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের নামে ভানুমতির খেলা বন্ধ করুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, ‘অবৈধ সরকারের পাতানো, সাজানো ও তামাশার নির্বাচন আমরা বর্জন করছি। তাই নিজেরা যেমন ভোট দিব না এবং অন্যদের ভোটদান থেকে বিরত রাখবো’। তিনি জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি না খেলে অবিলম্বে নির্বাচনের নামে ভানুমতির খেলা বন্ধ, অবৈধ সরকারের সরকারের পদত্যাগ এবং কেয়াটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় আগামী দিনের দুর্বার আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

তিনি আজ রাজধানীর মিরপুরে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি ষাটফিট পাকা মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেক মোল্লার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এস এ টুটুল, মহানগরী মজলিসে শূরা সদস্য আব্দুল মতিন খান ও এডভোকেট আব্দুল হামিদ, জামায়াত নেতা নাকিব ফেরদাউস, আশিকুর রহমান ও আতিক হাসান প্রমূখ।

মাহফুজুর রহমান বলেন, সরকার দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের ভোটাধিকার ও নির্বাচনী ব্যবস্থাকে হাস্যরসের অনুষঙ্গে পরিণত করেছে। তারা বিচারবিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে দলীয়করণ করে কথিত নির্বাচনের নামে দেশকে পুতুল নাচের নাট্যশালা বানিয়েছে। তাই এই ভোট চোর সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বরং যেকোন মূল্যে সরকারের যেকোনো দেশ ও জাতিস্বত্তাবিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। তিনি নির্বাচন নির্বাচন খেলা প্রতিহত ও সরকার নির্বাচন বাতিল করতে ৬ ও ৭ তারিখের হরতাল সর্বাত্মকভাবে সফল করার আহবান জানান। অন্যথায় বাকশালীরা আগামী দিনে আরো বেপরোয়া হয়ে উঠবে।

পল্লবীতে জামায়াতের বিক্ষোভ
ঢাকা মহানগরী উত্তরের পল্লবী ও গুলশান অঞ্চলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য কুতুব উদ্দিন,সাইফুল কাদের,আবু হানিফ, জোবায়ের হোসেন রাজন, মহানগরী শিবির সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।

ফার্মগেটে জামায়াতের বিক্ষোভ
আজ সকালে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল ও মোহাম্মদপুর অঞ্চলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, আব্দুল আউয়াল আজম, নোমান আহমেদি ও আলাউদ্দিন প্রমুখ। মিছিলটি ফার্মগেট থেকে শুরু হয়ে কারওয়ান বাজার এসে শেষ হয়।
প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ