নিষ্ক্রিয় সাবেক এমপিদের সক্রিয় করার উদ্যোগ বিএনপি’র - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিষ্ক্রিয় সাবেক এমপিদের সক্রিয় করার উদ্যোগ বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

নানা কারণে নিষ্ক্রিয় হয়ে পড়া দলের সাবেক এমপিদের সক্রিয় করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এমন নেতাদের সঙ্গে বৈঠক করছেন হাইকমান্ড। সামনের দলীয় কর্মসূচিতে নেতাদের সক্রিয় করতেই এ উদ্যোগ। দু’একদিনের মধ্যেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বিগত সময়ে অনেক প্রভাবশালী নেতা বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছেন। তারা অতীতে আন্দোলন সংগ্রামে নানা অবদান রাখলেও সাম্প্রতিক সময়ে তাদের একাংশ প্রায় নিষ্ক্রিয়। তাদের অনেকেই বিদেশে অবস্থান করছেন। কেউ কেউ পদ-পদবী ও দলীয় কোন্দলের কারণে নিজেদের গুটিয়ে নিয়েছেন। এদিকে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে একদফা আন্দোলনে নেমেছে বিএনপি।

সরকার বিরোধী আন্দোলনে চূড়ান্ত রূপ দিতেই সাবেক এমপিদের সক্রিয় করতে উদ্যোগ নিয়েছে বিএনপির শীর্ষ নেতারা।
একইসঙ্গে বিগত সময়ে দল থেকে যারা ধানের শীষের প্রার্থী হয়েছেন তাদেরকেও এ উদ্যোগের আওতায় আনা হয়েছে। তাদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা অনুযায়ী বিভাগীয় পর্যায়ে এসব নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ-কালের মধ্যেই এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। দলটির দপ্তর থেকে সাবেক এমপি ও এমপি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দলটির শীর্ষ নেতারা বলছেন, বিএনপির সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে আছে সমমনা ৩৬টি রাজনৈতিক দল। ইতিমধ্যে সরকারের পদত্যাগসহ বেশ কয়েকটি জোরালো দাবিতে এক দফার আন্দোলনে নেমেছে দলগুলো। চলমান আন্দোলনকে আগামী দিনগুলোতে চূড়ান্ত ধাপে নিতে চান দলগুলোর নেতারা। সরকার পতন আন্দোলন আরও বেশি জোরালো করতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সাবেক জনপ্রিতিনিধিদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। যারা রাগ-ক্ষোভ এবং অভিমানে দীর্ঘদিন ধরে আন্দোলনে ঢিলেমি দিচ্ছেন কিংবা নিষ্ক্রিয় থাকার চেষ্টা করছেন তাদেরকে সক্রিয় করে একই ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে দলটি।

বিএনপি নেতারা বলছেন, প্রায় এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি। এদিকে ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগেই ক্ষমতাসীন সরকারের পতন চান নেতারা। এজন্য সামনের দিনগুলোতে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন দলীয় হাইকমান্ড। রাজপথের সক্রিয় ভূমিকার ওপর আগামীতে সবধরনের মূল্যায়ন করা হবে। অন্যদিকে যারা নিষ্ক্রিয় থাকবেন তাদের পদ-পদবীসহ নির্বাচনী মনোনয়নের মাঠ থেকে সরে যেতে হবে বলে হুঁশিয়ারি রয়েছে শীর্ষ নেতাদের। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ধানের প্রার্থী ছিলেন কিংবা অপেক্ষমান তালিকায় ছিলেন তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ভারপ্রাপন্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে শুক্রবার ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বরিশাল ও ঢাকা বিভাগের বৈঠক হয়েছে। এভাবে পর্যায়ক্রমে সব বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসব বৈঠকে চলমান সরকারবিরোধী আন্দোলন সফলে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে বলে সূত্র জানায়। সূত্র জানায়, ফরিদপুর বিভাগের সাবেক এমপি, বিগত নির্বচনে ধানের শীর্ষের প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশী এমন ৪২ জন নেতাকে গতকাল রাজধানীর নয়াপল্টনে ডাকা হয়। দুপুর আড়াইটার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে স্কাইপিতে যুক্ত হন। এ সময় নেতাদের বক্তব্য শোনেন দলীয় হাইকমান্ড। চলমান এক দফা আন্দোলনকে সফল করতে সবাইকে সকল ভেদাভেদ, অনৈক্য, ভুল বোঝাবুঝি পরিহার করে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ