নেতাকর্মীদের গ্রেফতারের গাইবান্ধায় বিএনপির প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয় জবর দখলের প্রতিবাদে সমাবেশ করেছে গাইবান্ধা জেলা বিএনপি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) গাইবান্ধা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে
বক্তব্য রাখেন বিএনপি জেলা সহ-সভাপতি আলমগীর সাদুল্যা দুদু, মোর্শেদ হাবীব সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, সাদুল্লাপুর উপজেলা বিএনপির নেতা শামছুল হাসান, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি নেতা মাহমুদুল হাসান প্রামানিক, পলাশবাড়ি উপজেলা বিএনপির নেতা আবু কালাম আজাদ, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ প্রমুখ।
বক্তারা জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির
রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সেইসঙ্গে গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গুলি বর্ষণ করে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনকে হত্যা, নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যালয় জবর দখল করার প্রতিবাদ জানান।
জনতার আওয়াজ/আ আ