পদ্মা সেতুর রেল সংযোগ স্থাপনের কাজ শুরু জুলাইয়ে: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ১৫, ২০২২ ৯:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ১৫, ২০২২ ৯:১৬ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু কবে জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সেতুর উপর চলতি মাসেই রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করা যাবে। আগামীকাল শনিবার (১৬ জুলাই) সেতু বিভাগের সঙ্গে জরুরি সভা করে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া ও শ্রীনগর প্রান্তের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা বলেন রেলমন্ত্রী।
তিনি আরও বলেন, ২০২৩ সালের জুনের মধ্যে ভাঙ্গা অংশ পর্যন্ত কাজ শেষ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প অন্যতম।
রেলমন্ত্রী পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, প্রকল্পের প্রধান সম্মনয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ