পদ্মার ভাংগনে ক্ষতিগ্রস্থ পরিবারের পূর্নবাসন টেকসই বেড়িবাধ নির্মানের দাবীতে মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদ্মার ভাংগনে ক্ষতিগ্রস্থ পরিবারের পূর্নবাসন টেকসই বেড়িবাধ নির্মানের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাটে পদ্মাসেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের ডানতীর রইক্ষা বাধে অব্যাহত ভাংগনে ক্ষতিগ্রস্থ পরিবারের পূর্নবাসন ও ডানতীর রক্ষার জন্য একটি টেকসই বেড়িবাধ নির্মাণের দাবীতে নাগরিক সমাবেশের ব্যানারে গতকাল সোমবার বিকেলে একটি সমাবেশ পদ্মা পাড়ে অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক মজিবুর রহমান,জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার জেলা মহিলা দলের সভাপতি আসমা আকতার,গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. ফিরোজ আহম্মেদ মুন্সি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহবায়ক ইমরান আল নাজির, এনসিপি সাধারন সম্পাদক সবুজ তালুকদারসহ ইসলামী আন্দোলন ও জামাত ইসলামী নেতৃবৃন্দসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং ক্ষতিগ্রস্থ এলাকার নারী পুরুষ। সমাবেশ শেষে ভাংগন কবলিত এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ