পরীক্ষা দিতে আসা ছাত্রদল কর্মীকে বেধড়ক মারধর ছাত্রলীগ‌ সন্ত্রাসীদের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরীক্ষা দিতে আসা ছাত্রদল কর্মীকে বেধড়ক মারধর ছাত্রলীগ‌ সন্ত্রাসীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে বিভাগের পরীক্ষা দিতে এসে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বেধড়ক মারধরের শিকার হয়েছেন ছাত্রদল কর্মী সোহাগ মিয়া। তিনি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩,‌ দুপুরে কলেজে বি ও সি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার সোহাগ মিয়া জানান, আজ দুপুরে আমার ইংরেজি বিষয়ের টেস্ট পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিতেই গিয়েছিলাম। পরীক্ষা চলাকালীন সময়ে কলেজ ছাত্রলীগের সভাপতি ও তার কর্মীরা পরীক্ষার হলে এসে আমি ছাত্রদল করি কিনা জানতে চায়। আমি বলি আমি ছাত্রদল করি। বাবা বিএনপি করে চাচা আওয়ামীলীগ করে। যা যা জিজ্ঞেস করছে আমি সত্য কথা বলছি। পরে তারা চলে যায়।
“এরপর আমি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর আমাকে ছাত্রলীগকর্মী মেহেদী, আশিক ও নাম না জনা বেশ কয়েকজন মারধর করে। এরপর আমায় ধরে ছাত্র সংসদের নিয়ে যায়। সেখান থেকে বের হওয়ার পর কলেজের বি ও সি ভবনের সামনে আমায় আবার বেধড়ক মারধর করে। আমি এখন ইসলামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।“
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল থেকে ধরে নিয়ে গিয়ে একজন শিক্ষার্থীর উপর এই ধরণের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। নিরপরাধ একজন মানুষকে এভাবে মারা যায়? কার কাছে বিচার চাইবো? কে বিচার করবে? আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। আমরা সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস চাই। আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপদে ক্লাস ও পরীক্ষা দেওয়ার নিশ্চয়তা চাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ