প‌রে গাট্টি গুট্টি নি‌তে পার‌বেন না জনগণ কেড়ে রেখে দিবে: আ.লীগ‌কে আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প‌রে গাট্টি গুট্টি নি‌তে পার‌বেন না জনগণ কেড়ে রেখে দিবে: আ.লীগ‌কে আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১, ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১, ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এখনো সময় আছে গাট্টি গুট্টি বেঁধে বোগলে করে নিয়ে বিদায় নেন। পরে যখন বিদায় নি‌তে হ‌বে তখন কিন্তু এগুলো নেওয়ার সময় পাবেন না দেশের জনগণ কেড়ে রেখে দিবে।

রবিবার (১ অক্টোবর) অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে ময়মনসিংহ বগার বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোড মার্চ এর উদ্বোধনী পথসভায় তি‌নি এসব কথা ব‌লেন।

আলাল বলেন, ‘বিএনপির রোড মার্চ ৫ অক্টোবর পর্যন্ত চলবে। এই জায়গায় যারা আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা আইন-শৃঙ্খলা বাহিনী না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে কেউ যদি দলীয়করণ করার চেষ্টা করেন বা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করেন তাদের নাম পদবিসহ আমরা সংরক্ষণ করে রাখবো।অ‌নেক দিন পর্যন্ত ম‌নে রাখ‌বো। আর যারা সঠিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন তাদের শুভাকাঙ্ক্ষী হব।’

যুবদ‌লের সা‌বেক এই সভাপ‌তি বলেন, ‘বাধা দিয়ে কখনো বন্যার পানি আটক করে রাখা যায় না। মাথা ঠুকে কখনো পাথর ভাঙ্গা যায় না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে। দেশ নায়ক তারেক রহমান হাজার হাজার মাইল দূরে। হাজার হাজার নেতাকর্মী জেলে। লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা তারপরও বিএনপি’র জনস্রোত ঠেকাতে পেরেছে। তারা পারবে না এটার নাম বিএনপি।এখনো সময় আছে গাট্টি গুট্টি বেঁধে বোগলে করে নিয়ে বিদায় নেন। পরে যখন বিদায় নি‌তে হ‌বে তখন কিন্তু এগুলো নেওয়ার সময় পাবেন না দেশের জনগণ কেড়ে রেখে দিবে।’

রোডমা‌র্চের নেতৃত্ব দিবেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান। বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন শরিফুল আলম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ