পলাতক তারেক রহমানের ডাকে জনগণ সাড়া দেবে না : বাহাউদ্দিন নাছিম - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পলাতক তারেক রহমানের ডাকে জনগণ সাড়া দেবে না : বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

 

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ লন্ডনে বসে থাকা দুর্নীতিবাজ, হাওয়া ভবনের কর্ণধার তারেক রহমানের হুমকিতে ও তার মিথ্যা প্রচারণায় এবং গুজবে সাড়া দেবে না। তারেক রহমান দুর্নীতি করে মুচলেকা দিয়ে পালিয়ে গিয়ে লন্ডনে বসে আরামে জীবন যাপন করছেন। তিনি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে লন্ডনে নিয়ে গেছেন। এ দুর্নীতিবাজ তারেক রহমান আর যাই হোক বাংলাদেশের বন্ধু হতে পারে না। তিনি কখনো দেশের মানুষের কল্যাণ চাননি। তারা চান জিয়া যেভাবে জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষমতা দখল করেছে একইভাবে পুনরায় ক্ষমতায় আসতে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ