পলাশে মঈন খানের পদযাত্রায় পুলিশের বাধার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পলাশে মঈন খানের পদযাত্রায় পুলিশের বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ

 

নরসিংদীর পলাশে পুলিশ ব্যানার ছিনিয়ে নিয়ে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়ে বানচাল করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার সকালে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় পদযাত্রা কর্মসূচি পালনকালে এই বাধা দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তবে পদযাত্রা কর্মসূচি পালনের পূর্ব অনুমতি না থাকায় তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ।

এসময় ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, আমরা হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না বলেই, পুলিশের উস্কানির মুখেও কোন দ্বন্দ্বে যাইনি। ভবিষ্যতে আমরা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবো।

তিনি আরও বলেন, আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। কিন্তু দুঃখের বিষয় আজকে ৫০ বছর পরে আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে তারা স্বাধীনতার মূল উপজীব্য গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে। এভাবে কোন জাতিকে রুখে দেওয়া যায় না। অন্যায়ের প্রতিকার হবে, বাংলাদেশের মানুষ এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। সরকারকে পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যারা জনগণের ভোট পাবে তারা সরকার গঠন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ