পহেলা অক্টোবরের সমাবেশ ৬ তারিখে পালন করবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পহেলা অক্টোবরের সমাবেশ ৬ তারিখে পালন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ

 

শারদীয় দুর্গোৎসবের কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ স্থগিত করে ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য পল্লবী জোনের সমাবেশ স্থগিত করে আগামী ৬ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

স্থগিত এ সমাবেশ যা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটির স্থান পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ